"grameenphone","grameen phone","grameenphone offer","grameenphone bangladesh telecommunication","gp offer","grameenphone service",
গ্রামীণফোনের বিশেষ সেবা *321#
![]() |
| গ্রামীণফোনের বিশেষ সেবা |
বাংলাদেশের অন্যতম বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন নতুন বছর উপলক্ষে গ্রাহকদের জন্য প্রধান পাঁচটি ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভ্যাস) নিয়ে দিয়েছে বিশেষ অফার ।
বুধবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ১ জানুয়ারি থেকে গ্রামীণফোনের পাঁচটি প্রধান ভ্যালু অ্যাডেড সেবা - ওয়েলকাম টিউনস, ব্রেকিং নিউজ, খেলার অ্যালার্ট, ধর্ম সংক্রান্ত সার্ভিস এবং স্বাস্থ্য টীকা সেবার প্রতিটি দিনে মাত্র ১ টাকায় পাওয়া যাবে। এই অফারের আওতায় গ্রাহকেরা উপরে উল্লেখিত সেবা প্রতি যত এসএমএস-ই পান না কেন সারাদিনে কেবল ১ টাকাই চার্জ করা হবে। আর এ সেবা পেতে গ্রামীণফোন গ্রাহকদের *৩২১# ডায়াল করে তাদের পছন্দসই ভ্যাসটি নির্ধারণ করতে হবে। এই অফারটি সম্পর্কে হেড অফ গ্রামীণফোন প্রোডাক্টস হাসিবুল হক বলেন, “বাংলাদেশে এই প্রথম ৩২১ এর মত সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের কথা মাথায় রেখেই এই সেবাটি চালু করা হয়েছে, এজন্য আমরা আশা করছি এটা গ্রাহক সমাদর পাবে। “এরকম আরো অভিনব সেবা নিয়ে আসার প্রচেষ্টা আমাদের সবসময় থাকবে।” বিজ্ঞপ্তিতে জানান হয়, একই নম্বরে ডায়াল করে গ্রাহকরা এই সেবা নিস্ক্রিয় করতে পারবেন। উল্লেখিত সেবাগুলো যেসব গ্রাহকরা ইতোমধ্যে ব্যবহার করছেন তারা স্বয়ংক্রিয়ভাবে দিন প্রতি ১ টাকা এর আওতায় চলে আসবেন (ভ্যাট প্রযোজ্য)। এর আগে দিন প্রতি একাধিকবার প্রতি এসএমএস এর জন্য ২ টাকা চার্জ করা হত গ্রামীণফোন গ্রাহকদের। টেলিনর গ্রুপের গ্রামীণফোন ৫ কোটি গ্রাহক নিয়ে বাংলাদেশের নেতৃস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান।

COMMENTS