"Internet","Regulatory","btrc news","bangladesh telecom news","bd news","telecom news bangladesh","technology information bangladesh","bd btrc"telecom news bd","techtunes","high technology bangladesh",
ইন্টারনেট সেবার মূল্যসীমা নির্ধারণ হচ্ছে
গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার মূল্যসীমা নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) । সম্প্রতি মুল্য নির্ধারিত না থাকার ফলে গ্রাহকদের একই গতির ইন্টারনেট সংযোগ বিভিন্ন যায়গায় বিভিন্ন দামে দিতে হচ্ছে। এছাড়া
অনুমোদনহীন অনেক প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো দামে গ্রাহকের ইন্টারনেট সংযোগ দেওয়ার ফলে গ্রাহকের ভোগান্তির পাশাপাশি ঝুঁকির মধ্যে পড়ছে অন্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ। মুলত এইসকল কারণেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইন্টারনেট সেবার মূল্যসীমা নির্ধারণের উদ্যোগ নিয়েছে।
এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

COMMENTS